চলে গেলেন ইথারনেটের অন্যতম আবিস্কারক ডেভিড বগস

২ মার্চ, ২০২২ ০১:৫৫  
মার্কিন তড়িৎ প্রকৌশলী ও ইথারনেটের অন্যকম আবিস্কারক ডেভিড বগস মারা গেছেন। তিনি জেরক্স পার্ক কম্পিউটার গবেষক ছিলেন। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭১ বছর। বগস উড্রো উইলসন হাইস্কুল থেকে ১৯৬৮ সালে গ্র্যাজুয়েট হন। বগস প্রিন্সটন বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েট হন। বগস স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালযয় থেকে তড়িৎ প্রকৌশলে ১৯৭৩ সালে মাস্টার্স এবং ১৯৮২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বগসের আবিস্কৃত ইথারনেট পিসি কানেকশন স্টান্ডার্ড ব্যবহার করে সংযুক্ত পিসিকে অন্য কম্পিউটার, প্রিন্টার ও ইন্টারনেটের সাথে সংযোগ ঘটানো সম্ভব হয়। তার কিংবা তারবিহীন উবয় সংযোগেই এই প্রযুক্তি ব্যবহৃত হয়। ১৯৭৩ সালে জেরক্স পার্ক কম্পিউটার রিসার্সে যুক্ত হওয়ার দুই বছরের মধ্যে ইথারনেটের প্রথম সংস্করণ ডিজাইন করা হয়। কোঅক্সিয়াল ক্যাবলের মাধ্যমে এই লিংক ২.৯৪ এমবিপিএস গতিতে ডেটা ট্রান্সফার করতে সক্ষম হয়। আশির দশকে তারযুক্ত ডিভাইসে স্টান্ডার্ড প্রোটোকল হিসেবে ইথারনেট প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯০ সালে ওয়াইফাইতে ইথারনেট ফাউন্ডেশনাল প্রযুক্তি হিসেবে ব্যবহৃত হয়। ডিবিটেক/বিএমটি